কলকাতাকে পেছনে ফেলে আলিপুরদুয়ার জেলায় সেঞ্চুরি পার করলো পেট্রোল - The News Lion

কলকাতাকে পেছনে ফেলে আলিপুরদুয়ার জেলায় সেঞ্চুরি পার করলো পেট্রোল

 


দি নিউজ লায়ন;  কলকাতাকে পেছনে ফেলে আলিপুরদুয়ার জেলায় সেঞ্চুরি পার করলো পেট্রোল। আলিপুরদুয়ার জেলায় লিটার প্রতি পেট্রোলের মূল্য 100 টাকা 10 পয়সা । দিনের-পর-দিন পেট্রোপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ। 


কলকাতায় যেখানে পেট্রোলের দাম 99 টাকা 04 পয়সা সেখানে আলিপুরদুয়ার সহ রাজ্যের পাঁচ জেলায় পেট্রোলের মূল্য একশোর উপরে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির দরুন নাজেহাল সাধারণ মানুষ। কার্যত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে চটজলদি সমাধান এর আবেদন করছেন সাধারণ মানুষেরা। অনেকে আবার পেট্রোপণ্যের উপর রাজ্য এবং কেন্দ্রীয় শুল্ক মাফ করার আর্জি জানাচ্ছেন, এতে করে নিস্তার পেতে পারে সাধারণ মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.